হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাহরাইনের ‘জাও কেন্দ্রীয় কারাগারে’ আটক ধর্মীয় আলেম ও জাতীয় বিপ্লবের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, বাহরাইনের সম্মানিত আলেম ও মুমিনরা কোনো অপরাধ করেননি; তাঁরা শুধু বলেছেন, “আমাদের প্রতিপালক আল্লাহ।” তাঁদের গ্রেপ্তার করা মূলত বিবেককে গ্রেপ্তার করার শামিল।
তাঁরা বলেন, প্রহসনমূলক বিচারের মাধ্যমে ধর্মীয় আলেমদের কারাবন্দি করা তাঁদের, তাঁদের পরিবার, তাঁদের ধর্ম ও সমগ্র দেশের ওপর একটি বড় ও প্রকাশ্য জুলুম।
বিবৃতিতে তাঁরা এসব স্বেচ্ছাচারী কর্মকাণ্ড বন্ধ করা এবং সকল আটক ব্যক্তি ও বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন: শেখ আলী সালমান-ইসলামিক ন্যাশনাল ওয়াফাক সোসাইটির মহাসচিব; আবদুলহাদি আল-খাওয়াজা-মানবাধিকারকর্মী; আবদুলওয়াহাব হুসাইন-বিপ্লবী নেতা; শেখ আবদুলজলিল আল-মেকদাদ; শেখ মুহাম্মদ হাবিব আল-মেকদাদ।
আপনার কমেন্ট